
BMDC Reg. No: A-70527
MBBS, MS (Obstetrics & Gynaecology)
11+ Years of Experience
Gynecology, Obstetrics Specialist & Surgeon
Institute of Applied Health Sciences (IAHS),
University of Science and Technology Chittagong (USTC)
CareMax Health Centre, Chittagong
Chowdhury Hat, Dataram Road, Fatehabad, Hathazari, Chittagong
Visiting Hour: 5pm to 8pm (Saturday & Wednesday)
Appointment: +8801889505070
Neuro Care Diagnostic Center, Chattogram
IPL City Center (5th Floor), Golpahar Mor, Chattogram
Visiting Hour: 6pm to 8pm (Sun, Tue & Thursday)
+8801847552517
ডাঃ তন্বীতা দাশ চট্টগ্রামের একজন স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও সার্জন। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় উচ্চতর MS (Obstetrics & Gynaecology) ডিগ্রি অর্জন করেন। গাইনোকোলজি, প্রসূতিসেবা ও গাইনি সার্জারিতে ওনার দীর্ঘ ১১ বছরেরও বেশি সময়ের ক্লিনিক্যাল ও সার্জিক্যাল অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC)-এর ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড হেলথ সাইন্সেস (IAHS) -এর গাইনোকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগে একজন সহকারী অধ্যাপক (Assistant Professor) হিসেবে দায়িত্বরত আছেন এবং নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
ডাঃ তন্বীতা দাশ নারীদেহের নানা জটিল রোগ, বন্ধ্যাত্ব এবং মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবার আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা ও অস্ত্রোপচার পরিচালনা করেন। ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে— বন্ধ্যাত্ব বা সন্তান না হওয়া (Infertility) , পিসিওএস (PCOS) বা হরমোনজনিত অনিয়মিত ঋতুস্রাব , জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড (Uterine Fibroid) , এবং ডিম্বাশয়ের সিস্ট (Ovarian Cyst) । এছাড়া সাদা স্রাব বা শ্বেতপ্রদর (Leukorrhea) , জরায়ু নেমে যাওয়া বা প্রোল্যাপ্স (Uterine Prolapse) , তীব্র তলপেটে ব্যথা এবং জরায়ুমুখের ইনফেকশন। পাশাপাশি নরমাল ডেলিভারি, জটিল গর্ভাবস্থার পরিচর্যা (High-Risk Pregnancy), সিজারিয়ান সেকশন (C-Section), জরায়ু অপসারণ বা হিস্টেরেক্টমি (Hysterectomy) সহ নারী স্বাস্থ্যের যেকোনো জটিল সার্জারি অত্যন্ত দক্ষতার সাথে সম্পন্ন করে থাকেন।
ডাঃ তন্বীতা দাশ রোগীদের সুবিধার্থে গোলপাহাড় মোড় ও হাটহাজারীতে নিয়মিত চেম্বার করেন এবং চিকিৎসাসেবা দিয়ে থাকেন। ওনার ১ম চেম্বারটি হলো গোলপাহাড় মোড়ের নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম (আইপিএল সিটি সেন্টার – ৬ষ্ঠ তলা, গোলপাহাড় মোড়, চট্টগ্রাম – সিমকো মার্ট ও বাটা শোরুমের উপরে); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। ওনার ২য় চেম্বারটি হলো হাটহাজারীর কেয়ারম্যাক্স হেলথ সেন্টার, চট্টগ্রাম (চৌধুরী হাট, ডাটারাম রোড, ফতেহাবাদ, হাটহাজারী, চট্টগ্রাম); যেখানে ওনার রোগী দেখার সময় প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। উল্লেখ্য যে, ডাঃ তন্বীতা দাশ এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
MBBS
MS (Obstetrics & Gynaecology)
Share your experience with
Dr. Tannita Das