
BMDC Reg. No: A-125989
MBBS (CU), CCGP (Family Medicine)
4+ Years of Experience
Allergy, Skin, Nail, Hair & Sexual Medicine Doctor Aesthetic & Cosmetic DermatoSurgeon
Shahjalal Medical Center, Cumilla
Dr. Sayed Ibn Foysal Medical Consultation Center
Shahjalal Medical Center, Cumilla
Madhuri Noni Jashim Tower, Ramghat, Kandirpar, Cumilla
Visiting Hour: 3pm to 8pm (Saturday, Monday, Wednesday & Friday)
Appointment: +8801806124984
Dr. Sayed Ibn Foysal Medical Consultation Center
Nimsar Girls College Road, Pubali Bank Market, Burichang, Comilla
Visiting Hour: 4pm to 8pm (Sunday, Tuesday & Thursday)
+8801602773415
ডাঃ সৈয়দ ইবনে ফয়সাল কুমিল্লার একজন অত্যন্ত অভিজ্ঞ অ্যালার্জি, চর্ম, নখ, চুল ও যৌনরোগের ডাক্তার এবং কসমেটিক ও অ্যাস্থেটিক ডার্মাটোসার্জন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর ফ্যামিলি মেডিসিনে CCGP এবং চর্ম ও যৌনরোগ বিষয়ে PGT সম্পন্ন করেন। এছাড়া তিনি IIMAREM থেকে মেডিকেল অ্যাস্থেটিক এবং IIRAMS থেকে কসমেটিক ডার্মাটোসার্জারির ওপর উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন। চিকিৎসা সেবায় তাঁর রয়েছে দীর্ঘ ৪ বছরেরও বেশি সময়ের এক সমৃদ্ধ ক্লিনিক্যাল অভিজ্ঞতা। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা দক্ষতা সমৃদ্ধ করেছেন এবং বর্তমানে শাহজালাল মেডিকেল সেন্টার, কুমিল্লা -এ রোগীদের নিয়মিত উন্নত চিকিৎসাসেবা প্রদান করছেন।
ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—মেডিসিন, ডায়াবেটিস, অ্যালার্জি, দাঁদ, একজিমা, ছোলদ, শ্বেতোরোগ, সোরিয়াসিস, ব্রণ, মেসতা, শরীরে আচিল/মেস, ঘাড়/বগল কালো হয়ে যাওয়া, মাতৃত্বকালীন ফাটা দাগ, মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম, নখ মরে যাওয়া, হাত পায়ের চামড়া ফাটা এবং হাত পায়ের তালু অতিরিক্ত ঘামা। এছাড়া তিনি চুল দাড়িতে টাক হওয়া, দ্রুত বীর্যপাত, লিঙ্গের উত্থানে সমস্যা, যৌনাঙ্গে ক্ষত হওয়া এবং যৌনাঙ্গ দিয়ে পুঁজ পড়ার আধুনিক চিকিৎসা দিয়ে থাকেন। ওনার বিশেষায়িত ও অত্যাধুনিক থেরাপি সমূহের মধ্যে রয়েছে—ব্রণের গর্তের সাবসিশন, ফেস পিআরপি ও এমএনটি এবং CO2 ফ্র্যাকশনাল লেজার থেরাপি; চুলের এক্সোজোম, পিআরপি ও মাইক্রোনিডলিং থেরাপি; লেজার মেশিনের মাধ্যমে আচিল, মোল, তিল, মাতৃত্বকালীন ফাটা দাগ, অপারেশনের দাগ, লাল তিল, ওপেন পোরস, মুখের চামড়ায় ভাঁজ পরা ও জন্ম দাগের চিকিৎসা; মেসতার কেমিক্যাল পিলিং ও মেসো থেরাপি চিকিৎসা এবং উত্থানজনিত সমস্যা ও দ্রুত বীর্যপাতের জন্য আধুনিক P-Shot থেরাপি।
ডাঃ সৈয়দ ইবনে ফয়সাল কুমিল্লার রোগীদের সুবিধার্থে দুটি ভিন্ন চেম্বারে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার প্রথম চেম্বারটি হলো কুমিল্লার রামঘাটের কান্দিরপাড়ে অবস্থিত শাহজালাল মেডিকেল সেন্টার (মাধুরী ননী জসিম টাওয়ার, টপটেন বিল্ডিংয়ের ৩য় তলা, লিফট-২); যেখানে উনি প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, বুধবার ও শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত রোগী দেখেন। ওনার দ্বিতীয় চেম্বারটি হলো বুড়িচংয়ের নিমসাঁর গার্লস কলেজ রোডের পূবালী ব্যাংক মার্কেটের নিচতলায় অবস্থিত ডাঃ সৈয়দ ইবনে ফয়সাল মেডিকেল কনসালটেশন সেন্টার ; যেখানে উনি প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগীদের নিয়মিত চিকিৎসাসেবা প্রদান করেন। ডাঃ সৈয়দ ইবনে ফয়সাল এর সিরিয়াল দিতে অথবা যেকোনো তথ্য জানতে ওনার চেম্বারের নির্দিষ্ট নাম্বারে ফোন দিতে হবে।
MBBS (CU)
CCGP (Family Medicine)
Share your experience with
Dr. Sayed Ibn Foysal