
BMDC Reg. No: A-36508
MBBS, DEM (BIRDEM), MACE (USA)
22+ Years of Experience
Diabetes, Thyroid, Hormone & Medicine Specialist
Diabetes, Thyroid, Hormone & Medicine Specialist
Combined Military Hospital (CMH), Sylhet
Ibn Sina Hospital, Subhanighat, Sylhet
Subhani Ghat Point, Mirabazar-Subhanighat Road, Sylhet
Visiting Hour: 5pm to 9pm (Closed: Sun & Tuesday)
Appointment: +8801344355086
ডাঃ লেঃ কর্নেল এ কে এম মিজানুর রহমান সিলেটের একজন অত্যন্ত প্রথিতযশা, অভিজ্ঞ এবং আন্তর্জাতিক ডিগ্রিধারী ডায়াবেটিস, হরমোন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। তিনি বর্তমানে দেশের অন্যতম শ্রেষ্ঠ ও সুশৃঙ্খল চিকিৎসাকেন্দ্র সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH), সিলেট -এ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ওনার দায়িত্ব পালন করছেন এবং একইসাথে একজন দক্ষ শিক্ষক হিসেবে মেডিসিন বিভাগে সহযোগী অধ্যাপক (Associate Professor) হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা সেবায় তাঁর রয়েছে দীর্ঘ ২২ বছরেরও বেশি সময় সমৃদ্ধ ক্লিনিক্যাল অভিজ্ঞতা। তিনি সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর বারডেম থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজির ওপর উচ্চতর DEM (BIRDEM) ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি আমেরিকা থেকে মর্যাদাপূর্ণ MACE (USA) ফেলোশিপ এবং ঢাকা থেকে মেডিসিনের ওপর Grading Course in Medicine (AFMI) সম্পন্ন করেছেন।
তিনি মূলত একজন বিশেষজ্ঞ ডায়াবেটিস, হরমোন এবং মেডিসিন বিশেষজ্ঞ । ওনার বিশেষায়িত চিকিৎসার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস এবং এর দীর্ঘমেয়াদী জটিলতা নিয়ন্ত্রণ, থাইরয়েড গ্রন্থির সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, পিসিওএস (PCOS), এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা। এছাড়া দীর্ঘমেয়াদী মেডিসিন সংক্রান্ত রোগ যেমন—উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, লিভার ও কিডনির প্রাথমিক সমস্যা এবং যে কোনো ধরনের জটিল অভ্যন্তরীণ রোগের আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা প্রদানে তিনি বিশেষভাবে পারদর্শী।
ডাঃ লেঃ কর্নেল এ কে এম মিজানুর রহমান স্যার সিলেটের রোগীদের সুবিধার্থে ইবনে সিনা হাসপাতালে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার চেম্বারটি হলো ইবনে সিনা হাসপাতাল, সুবহানিঘাট, সিলেট (সুবহানিঘাট পয়েন্ট, মিরাবাজার-সুবহানিঘাট রোড, সিলেট) ; যেখানে উনি প্রতি সপ্তাহের শনিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন (উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের রবিবার ও মঙ্গলবার ওনার এই চেম্বারটি বন্ধ থাকে)।
MBBS
DEM (BIRDEM)
MACE (USA)
Share your experience with
Lt. Col. Dr. A K M Mizanur Rahman