
BMDC Reg. No: A-35546
MBBS, FCPS (Obs & Gynae), MS (Gynaecological Oncology)
20+ Years of Experience
Gynecologist, Obstetrician & Gynaecological Cancer Specialist
Associate Professor (Gynae Oncology)
Bangladesh Medical University (Ex.PG Hospital), Dhaka
Ibn Sina Specialized Hospital, Dhanmondi
House # 68, Road # 15/A, Satmasjid Road, Dhanmondi, Dhaka
Visiting Hour: 5pm to 8pm (Sunday, Tuesday & Thursday)
Appointment: +8809610009630
Labaid Diagnostic, Mirpur-1
House # 06 (Rawshan Ara Tower), Block-B, Section-1, Mirpur-1, Dhaka
Visiting Hour: 7pm to 10pm (Saturday, Monday & Wednesday)
+8801736766410
ডাঃ ফারহানা খাতুন ঢাকার একজন স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা এবং গাইনী ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার। তিনি বর্তমানে দক্ষিণ এশিয়ার সুপরিচিত চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল), ঢাকা -এর গাইনী অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে নারীদের জটিল ও স্পর্শকাতর রোগসমূহের চিকিৎসায় নিয়োজিত আছেন। সফলতার সাথে MBBS শেষ করার পর তিনি স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যায় দেশের মর্যাদাপূর্ণ FCPS (Obs & Gynae) ডিগ্রি লাভ করেন। নারীদের ক্যানসার চিকিৎসায় বিশেষ পারদর্শিতা অর্জনের জন্য তিনি পরবর্তীতে MS (Gynaecological Oncology) ডিগ্রি সম্পন্ন করেন। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার বিখ্যাত ইউলজি ইউনিভার্সিটি থেকে তিনি গাইনী সার্জারির অত্যাধুনিক প্রযুক্তি Laparoscopy & Hysteroscopy -এর ওপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ডাঃ ফারহানা খাতুন মূলত একজন অভিজ্ঞ স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা এবং গাইনী ক্যানসার বিশেষজ্ঞ । তাঁর বিশেষায়িত চিকিৎসার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—নারীদের জরায়ু ক্যানসার, ডিম্বাশয় বা ওভারিয়ান ক্যানসার এবং স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ নির্ণয় ও তার আধুনিক সার্জিক্যাল সমাধান। এ ছাড়া বন্ধ্যাত্ব, জরায়ুর টিউমার বা ফাইব্রয়েড, ওভারিয়ান সিস্ট, অনিয়মিত ঋতুস্রাব এবং পিআইডি (PID) সংক্রান্ত চিকিৎসায় তিনি অনন্য। ল্যাপারোস্কোপিক ও হিস্টেরোস্কোপিক (পেট না কেটে অত্যাধুনিক দূরবীন পদ্ধতির) অপারেশনের মাধ্যমে নারীদের জটিল সব গাইনী সার্জারি অত্যন্ত নিখুঁত ও নিরাপদভাবে সম্পন্ন করতে তিনি বিশেষভাবে সুপরিচিত।
ডাঃ ফারহানা খাতুন ম্যাম ঢাকার দুটি অত্যন্ত নামকরা হাসপাতালে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার প্রথম চেম্বারটি হলো মিরপুর-১ এর ল্যাবএইড ডায়াগনস্টিক (বাসা # ০৬, রওশন আরা টাওয়ার, ব্লক-বি, সেকশন-১, মিরপুর-১, ঢাকা) । এখানে উনি প্রতি সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেন। ওনার দ্বিতীয় চেম্বারটি হলো ধানমন্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতাল (বাসা # ৬৮, রোড # ১৫/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা) । এই চেম্বারে উনি প্রতি সপ্তাহের রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখেন।
MBBS
FCPS (Obs & Gynae)
MS (Gynaecological Oncology)
Share your experience with
Dr. Farhana Khatoon