
BMDC Reg. No: A-49511
MBBS, DO (BMU)
15+ Years of Experience
Vitreo-Retina Specialist and Surgeon, Retinal Laser, Phaco Surgery
(National Institute of Ophthalmology & Hospital)
Rangpur Medical College & Hospital
Namira Specialized Eye Hospital, Rangpur
Opposite to 1 No. BGB Gate, CO Bazar, Rangpur
Visiting Hour: 3pm to 8pm (Closed: Thu & Friday)
Appointment: +8801793869326
ডাঃ আরফিন আখতার রংপুরের মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রথম ও একমাত্র ভিট্রিও-রেটিনা বিশেষজ্ঞ । তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল -এর চক্ষু বিভাগে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন। সফলতার সাথে MBBS সম্পন্ন করার পর তিনি চক্ষু বিজ্ঞানের ওপর উচ্চতর ডিগ্রি DO (BMU) অর্জন করেন এবং দেশের অন্যতম শ্রেষ্ঠ চক্ষু চিকিৎসাকেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি অ্যান্ড হসপিটাল থেকে ভিট্রিও-রেটিনা (Vitreo-Retina) বিষয়ের ওপর বিশেষায়িত ফেলোশিপ সম্পন্ন করেছেন। চিকিৎসা সেবায় তাঁর রয়েছে দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় সমৃদ্ধ ক্লিনিক্যাল অভিজ্ঞতা। তিনি বিশেষ করে ছানি ও রেটিনার জটিল অপারেশনে অত্যন্ত পারদর্শী।
ডাঃ আরফিন আক্তার একজন ভিট্রিও-রেটিনা বিশেষজ্ঞ এবং সার্জন। তিনি সকল ধরণের চোখের রেটিনা রোগের চিকিৎসা, লেজার চিকিৎসা, রেটিনার ইনজেকশন, এবং সকল প্রকার রেটিনার সার্জারি সেবা প্রদান করে থাকেন। এছাড়াও তিনি ডায়াবেটিকজনিত চোখের জটিলতা, শিশুদের রেটিনার চিকিৎসা, রেটিনোপ্যাথি অব প্রি-ম্যাচুরিটি (ROP), আঘাতজনিত চোখের সমস্যা এবং পূর্বে অন্য কোথাও চোখের অপারেশন বা চিকিৎসার কারণে সৃষ্ট জটিলতার সুচিকিৎসা দিয়ে থাকেন। তিনি চোখের ছানি অপারেশন ও ছানিজনিত জটিলতা, রেটিনাল ডিটাসমেন্ট, মেকুলার হোল, ডায়াবেটিক রেটিনা, রেটিনা ও ভিট্রিয়াস-এ রক্তক্ষরণ এবং রেটিনা ছিঁড়ে যাওয়ার অপারেশন সফলতার সাথে সম্পন্ন করেন। পাশাপাশি, তিনি সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে চোখের আল্ট্রাসনোগ্রাম, এনজিওগ্রাম ও ওসিটি (OCT)-এর মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষাও করে থাকেন। এছাড়াও চোখের যে কোন সমস্যার সুচিকিৎসা প্রদান করেন।
ডাঃ আরফিন আক্তার স্যার রংপুর অঞ্চলের নামিরা স্পেশালাইজড আই হাসপাতালে নিয়মিত রোগীদের পরামর্শ ও সেবা দিয়ে থাকেন। ওনার চেম্বারটি হলো নামিরা স্পেশালাইজড আই হাসপাতাল, রংপুর (১ নং বিজিবি গেটের বিপরীতে, সিও বাজার, রংপুর) ; যেখানে উনি প্রতি সপ্তাহের শনিবার থেকে বুধবার প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন (উল্লেখ্য যে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার ওনার এই চেম্বারটি বন্ধ থাকে)।
MBBS
DO (BMU)
Share your experience with
Dr. Arfin Akter